শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যায় আ’লীগ নেতা গ্রেফতার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৭ মে, ২০২৩

কুমিল্লার তিতাসে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে যুবলীগ নেতা জামাল হোসেনকে। বোরকা পরে কমান্ডো স্টাইলে গুলি করা হত্যা করা হয়েছে তাকে। ঘটনার এক সপ্তাহের মধ্যে মামলার তিন আসামিকে ঢাকা ও চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার ব্যক্তিদের একজন তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১১, সিপিসি-২-এর কুমিল্লা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এসব তথ্য জানান অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো: তানভীর মাহমুদ পাশা।
র‌্যাব কর্মকর্তা মো: তানভীর মাহমুদ পাশা জানান, হত্যাকা-ের পর থেকে র‌্যাব-১১-এর একাধিক টিম ছায়া তদন্তে মাঠে নামে। র‌্যাব ঘটনাস্থলসহ আশপাশের বাড়িঘর ও স্থাপনার বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। র‌্যাবের গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় শনিবার (৬ মে) ঢাকার রায়েরবাগ এলাকা থেকে শাহিনুল ইসলাম ওরফে সোহেল শিকদার (৪০) ও মো: ইসমাইল (৩৬) এবং চট্টগ্রাম থেকে শাহ আলম ওরফে পা কাটা আলমকে (৩৬) গ্রেফতার করা হয়। এদের মধ্যে শাহিনুল ইসলাম ওরফে সোহেল শিকদার তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান। ৩০ এপ্রিল রাত সোয়া ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের বাসিন্দা জামাল হোসেনকে গুলি করে হত্যা করে বোরকা পরা তিন দুর্বৃত্ত। এ ঘটনায় ২ মে রাত সাড়ে ১১টায় দাউদকান্দি থানায় নয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত থেকে আটজনের নামে মামলা করেন নিহতের স্ত্রী পপি আক্তার। নিহত জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com