আয়তনে দেশের দ্বিতীয় বৃহত্তর উপজেলা ফটিকছড়ির উত্তরাঞ্চলের ৫টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর” নামে নতুন উপজেলা গঠনকল্পে দাঁতমারা ইউনিয়নের সর্বস্তররের মানুষের অংশগ্রহণে এক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ মে) বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে এ গণশুনানি। প্রায় অর্ধশত নানা শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিবর্গ এ বিশাল গণশুনানিতে মতামত ব্যক্ত করেন এবং শত বছরের বঞ্চনার গ্লানি তুলে ধরেন তারা। দাঁতমারা শিক্ষা কমপ্লেক্স মাঠে আয়োজিত এ বিশাল গণশুনানীতে সভাপতিত্ব করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জানে আলম। প্রধান অতিথি হিসেবে শুনানি গ্?হণ করেন, ফটিকছড়ির ইউএনও মোঃ সাব্বির রাহমান সানি। বিশেষ অতিথি ছিলেন, বৃহত্তর ফটিকছড়ি সমিতির চেয়ারম্যান হেলাল মোহাম্মদ নূরী। গণশুনানি সংক্রান্ত সূচনা বক্তব্য রাখেন, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী। ইউনিয়ন আলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল আলম ও আলীগ নেতা কামরুজ্জামান কমলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ আল কাদেরী, সাবেক ইউপি চেয়ারম্যান ইউসুফ জাফর চৌধুরী শাহীন, উত্তর ফটিকছড়ি নাগরিক ফোরামের আহ্বায়ক ওসমান গণি মজুমদার, আওয়ামী লীগ নেতা বেলাল মোহাম্মদ নূরী, মুজিবুল হক মজুমদার, মোঃ নুরুল আলম, ওবায়দুল হক কন্ট্রাক্টর, ইসমাইল মজুমদার, জাতীয় পার্টি নেতা মোঃ আবছার উদ্দিন, শিক্ষাবিদ অধ্যাপক শিহাব উদ্দিন, মেহেদী হাসান, অ্যাডভোকেট মিজান উদ্দিন, সাইফুদ্দীন সোহেল, মিহির কুমার দে, বিএনপি নেতা নেতা মোঃ বেলাল হোসেন, মোঃ নুরুল আমিন, প্যানেল চেয়ারম্যান ইউসুফ আলী, কৃষক লীগ নেতা নুরুল আমিন, ওলামা পরিষদ নেতা মাওলানা মাহবুবুর রহমান, বনানী ডিগ্?ী কলেজ প্রভাষক শাহজাদী হ্নীলা, মাধ্যমিক শিক্ষক নেতা প্রধান শিক্ষক বখতেয়ার উদ্দিন বকুল, প্রাথমিক শিক্ষক নেত্রী মাস্টার রহিমা বেগম প্রমূখ। এসময় বক্তারা বলেন-বৃহত্তর ফটিকছড়ির হারুয়ালছড়ি,ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা, বাগান বাজার ইউনিয়নের অবহেলিত বিশাল একটি জনগোষ্টির জীবনমান উন্নয়ন ও প্রশাসনিক কাজে নাগরিক সুবিধা আদায়ে ইউপি গুলোর মধ্যবর্তী স্থান দাঁতমারায় ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর স্থাপনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জানে আলম বলেন, ফটিকছড়ির উত্তরাঞ্চলের মানুষ সব সময় বঞ্চিত। তিনি বলেন সরকারী সকল আইনি নীতিমালায় দাঁতমারাতে উপজেলা সদর হওয়ার উপযোগীতা রয়েছে।