শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নড়াইলে বিশ^ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা

নড়াইল প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৮ মে, ২০২৩

নড়াইলে বিশ^ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের আয়োজনে সোমবার সকাল ১০টায় শহরের চৌরাস্তায় র‌্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: সাজেদা বেগম, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা শিক্ষা কর্মকর্তা মো: হায়দার আলী,বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ূন কবীর। আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রওশন আরা কবীর লিলি, সেক্রেটারী কাজী ইসমাইল হোসেন লিটন, ইউনিট লেভেল কর্মকর্তা মোসা: রেক্সোনা খাতুন, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, মলয় কুমার কুন্ডু, প্যানেল মেয়র মো: রেজাউল বিশ্বাস, সালমা রহমান কবিতা, যুুব রেড ক্রিসেন্টের প্রধান শামীম আহম্মেদ শুভসহ জেলা ইউনিটের যুব সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।দিবসটি উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়  ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com