শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আলভী-তিথীর ‘ভাইব’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০২৩

সম্প্রতি শেষ হয়েছে ঈদুল ফিতরের আমেজ। একটি উৎসবের আমেজ না কাটতেই ছোটপর্দার তারকাদের ঈদুল আজহার আমেজ শুরু হয়ে গেছে। সম্প্রতি শেষ হয়েছে ঈদের বিশেষ নাটক ‘ভাইব’এর শুটিং। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন যাহের আলভী ও ইফফাত আরা তিথি। ‘ভাইব’ নাটক নিয়ে অভিনেতা যাহের আলভী বলেন, আমি চেষ্টা করেছি ভালো একটি কাজ দর্শককে উপহার দেওয়ার। এখন দর্শকদের বুঝে নাটককে কাজ করার চেষ্টা করি। কারণ দিন শেষে আমি দর্শকদের। তারাই আমার কাজ দেখে, আলোচনা-সমালোচনা করেন। আশা করব দর্শক ‘ভাইব’ দেখে আলাদা একটা ভাইব পাবে।
অভিনেত্রী ইফফাত আরা তিথির ভাষ্যমতে, দর্শক নিরেট বিনোদন পাবে ‘ভাইব’ নাটকে। ট্রেন্ডি ঘারানার বেশ জমজমাট গল্পের একটা নাটক। রয়েছে নানান ধরনের সাসপেন্সও। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।
এ নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা সানজিদ খান প্রিন্স। এ প্রসঙ্গে তিনি বলেন, আলভী, তিথীসহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা যেমন তাদের সর্বোচ্চ শ্রম ও মেধা খাটিয়েছেন তেমনি, আমরাও সর্বোচ্চ টেকনিক্যাল এরেঞ্জমেন্ট রাখার চেষ্টা করেছি। এর আউটপুট স্ক্রিনে দৃশ্যমান হবে আশা করি। নাটকটি আগামী ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা। দয়াল সাহার রচনায় এ নাটকে আরও অভিনয় করেছেন রকি খান, আসমা পাঠান রূম্পা, মৌ শিখা, শীমানা শিলা, তমা ইসলাম, মৌমি শেখ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com