শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বেগম খালেদা জিয়া বলেছেন, আন্দোলনের বিকল্প নেই : মাহমুদুর রহমান মান্না

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০২৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গত সোমবার রাত সোয়া ৮টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান তিনি। সাক্ষাৎ শেষে রাত ১০টার দিকে তিনি বের হয়ে আসেন। রাতেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কী আলাপ হয়েছে? এমন প্রশ্নের উত্তরে মান্না বলেন, বেগম খালেদা জিয়া দেশবাসীকে নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট কেন্দ্র বর্জনের আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, আন্দোলন নিয়ে আমাদের কথা হয়েছে। সবাইকে নিয়ে আন্দোলন জোরদার করার কথা বলেছেন। বেগম খালেদা জিয়া বলেছেন, আন্দোলনের বিকল্প নেই। বিএনপি বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না মর্মে কঠোর আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। এছাড়া বেগম খালেদা জিয়ার খোঁজ-খবর নিয়েছি।
তিনি আগের মতোই অসুস্থ। হাঁটতে, চলতে কষ্ট হচ্ছে। তিনি উন্নত চিকিৎসা করাতে চাচ্ছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com