রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভোট চুরির প্রকল্প এখন কূটনৈতিকে গিয়ে ঠেকেছে : আমীর খসরু

ইকবাল হোসেন:
  • আপডেট সময় বুধবার, ১০ মে, ২০২৩

ভোট চুরির প্রকল্প এখন কূটনৈতিকে গিয়ে ঠেকেছে এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দীপক্ষীয় বৈঠকের নামে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ প্রধানমন্ত্রীর যে আলাপ হয়েছে তা ছিল ব্যক্তিগত আলাপ। এগুলো কোনো আনুষ্ঠানিক আলাপ না। এটাকে আবার ওই হাইকমিশনারকে দিয়ে স্টেটমেন্ট করিয়েছে। শেষ পর্যন্ত আমাদের কূটনৈতিক গুলোকেও শেষ করে দিচ্ছে।
তিনি বলেন,ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের যে কূটনৈতিক শিষ্টাচার আছে সেটাকেও কি ধ্বংস করে দিবেন! ভোট চুরির প্রকল্প আর কত দিকে নিয়ে যাবেন আপনারা (প্রধানমন্ত্রী)। ভোট চুরির প্রকল্পের বিস্তৃতি আজকে কোথায় গিয়ে ঠেকেছে; আমি বলব কূটনৈতিকে গিয়ে পৌঁছেছে।
গতকাল মঙ্গলবার (৯ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ঢাকা-৭ আসনের সাবেক সফল এমপি, ছাত্রদলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক কালজয়ী ছাত্রনেতা শহীদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর অষ্টম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মরণ সভাটির আয়োজন করে সম্মিলিত ছাত্র যুব ফোরাম।
সরকারের ভোট চুরির প্রকল্পের কাজ প্রতিদিন চলছে উল্লেখ করে আমীর খুসরু মাহমুদ চৌধুরী বলেন, এ সরকারের অধীনে ভোট চুরির প্রকল্প ভোটের দিন শুরু হয়নি; এটা মাথায় রাখতে হবে। এই ভোট চুরির প্রকল্প এখনো চলছে, এমনকি আজকেও চলছে। প্রতিদিন ভোটাচুরির প্রকল্পের কাজ চলছে। এই যে আমাদের নেতাদের বেইলিং বাতিল করছে, সবাইকে জেলে ঢুকাচ্ছে, এটাও কিন্তু ভোট চুরিরই একটা প্রকল্পের অংশ। বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে না, সেটাও ভোট চুরির অংশ। তারেক রহমান ও তার পরিবারের নামে মামলা এবং দেশে আসতে না দেয়া এটাও ভোট চুরি প্রকল্পের একটা অংশ। আমাদের ১৭ জন নেতাকর্মীকে হত্যা করেছে সেটাও একটি ভোটচুরি প্রকল্পের অংশ। সংবিধান থেকে পঞ্চদশ সংশধনী বাতিল না করলে নির্বাচন হবে না উল্লেখ করে আমীর খুসরু মাহমুদ চৌধুরী বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী ভোট চুরির মূল অংশ। এ সংশোধনীর মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে তারা (বর্তমান সরকার)। তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেয়ার পক্ষে অবস্থান নিয়েছে। গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সংবিধানের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। তাই এই পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে। পঞ্চদশ সংশোধনী কে রেখে অর্থাৎ এই ভোট চুরির মূল প্রকল্পকে রেখে আগামী নির্বাচন করতে দেয়া যাবে না।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সম্মিলিত ছাত্র যুব ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নাহিদুল ইসলাম নাহিদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com