বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারত-পাকিস্তান বিরোধে সমাধান বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৩ মে, ২০২৩

এশিয়া কাপ পাকিস্তানে হলে ভারত খেলবে নিরপেক্ষ ভেন্যুতে; বেশ কিছুদিন যাবত এমন কানাঘুঁষা চলছে ক্রিকেট মহলে। একই পথে হাঁটে পাকিস্তানও, ভারতকে পাল্টা ফাঁদে ফেলে একই নিয়মে আসন্ন ভারত বিশ্বকাপেও নিজেদের ম্যাচগুলো ভিন্ন দেশে খেলতে চায় পাকিস্তান। আর সেই দেশ হতে পারে বাংলাদেশ! এশিয়া কাপ নিয়ে বৃহস্পতিবার (১১ মে) ভারতের স্পোর্টস তাককে দেয়া এক সাক্ষাৎকারে ফের এমন দাবি তুলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে এই মুহূর্তে পিসিবির অবস্থান কী? এমন প্রশ্নে তিনি বলেন, ‘ভারত পাকিস্তানে খেলতে না এলে পাকিস্তানও ভারতে খেলতে যাবে না। এটা আমাদের সিদ্ধান্ত, আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত।’
পিসিবি চেয়ারম্যান শুধু এশিয়া কাপ ও বিশ্বকাপেই নিজেদের সীমাবদ্ধ রাখেননি, তার দূরদৃষ্টি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরেও। পাক ক্রিকেট প্রধান এই সময় জানান, ভারত ছাড়া আর কোনো দেশের পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি নেই। আর সেই দেশটা যে বাংলাদেশ হতে পারে, তাও বলেন পিসিবি সভাপতি। এই প্রসঙ্গে নাজাম শেঠি বলেন ‘এশিয়া কাপ হাইব্রিড মডেলে হলে বিশ্বকাপেও কার্যকর হতে হবে। আমাদের বিশ্বকাপের ম্যাচগুলো তখন বাংলাদেশ বা অন্য কোথাও খেলব। একই মডেল চ্যাম্পিয়নস ট্রফিতেও চলবে। ব্যাপারটা খুবই সরল। ভারত পাকিস্তানে খেলতে রাজি হলে আমরাও বিশ্বকাপ খেলতে ওদের দেশে যাব।’
বিসিসিআই বরাবরই পাকিস্তানে দল পাঠাতে ভারত সরকারের অনুমতি না থাকার কথা বলে সফর বাতিল করে থাকে। এবার একই যুক্তি পাকিস্তানও দেবে বলে পিসিবি সভাপতি বলেন, ‘ভারতের সরকার যদি বিসিসিআইকে পাকিস্তানে দল পাঠাতে নিষেধ করে, আমাদের সরকারও ভারতে বিশ্বকাপ খেলার জন্য অনুমতি দেবে না।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com