শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কর্ম কমিশনের সদস্য হলেন সাবেক এডিশনাল আইজি মো: শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ১৩ মে, ২০২৩

সরকার সাবেক এডিশনাল আইজি (গ্রেড-১) মো: শফিকুল ইসলামকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য পদে নিয়োগ প্রদান করেছে। তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তদ্সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতি সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ দিয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো: রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জানা যায়, সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া- এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে দায়িত্ব পালন করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com