শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ শনিবার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৩ মে, ২০২৩

দশ দফা দাবিতে আজ শনিবার (১৩ মে) ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। গত বুধবার (১০ মে) রাতে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। শনিবার দুপুর ২টায় ঢাকা মহানগর উত্তর এবং মহানগর দক্ষিণ বিএনপি যৌথভাবে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে।
সুষ্ঠু নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বক্তব্যের সমালোচনা করে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন গ্রীষ্মকালে শীতের হাওয়া বয়ে যাওয়ার মত ব্যাপার। সরকারবিরোধী আন্দোলনে দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com