রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নলডাঙ্গায় নির্মাণাধীন রাস্তায় নিম্নমানের ইট খোয়ার ব্যবহার

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ :
  • আপডেট সময় শনিবার, ১৩ মে, ২০২৩

ঝিনাইদহে নির্মানাধীন রাস্তায় নিন্মমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে নলডাঙ্গা বাজার রংমহল ব্রিজ থেকে বানিয়াবহু মোড়ের আগ পর্যন্ত প্রায় সাড়ে ৫ কিঃমিঃ রাস্তা দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চলমান রয়েছে। এলজিইডি’র অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান “মেসার্স নিশিত বসু এন্টারপ্রাইজ” এ কাজটি করছেন। ৪ কোটি টাকার অধিক বরাদ্দকৃত রাস্তায় দীর্ঘ সময় ধরে কাজ করায় স্থানীয়দের মধ্যে চরম দূর্ভোগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটিতে নিন্মমানের ইট খোয়া ও পর্যাপ্ত বালি না দিয়ে নির্মাণ করা হচ্ছে। রাস্তা নির্মানে মানা হয়নি নিয়মনীতি যে কারনে কোথাও সরু কোথায় চওড়া। বিশেষ করে নলডাঙ্গা বাজারে এ নিন্মমানের ইট খোয়ার ব্যবহার অধিক দৃশ্যমান। নির্মাণাধীন রাস্তার তদারকী কর্মকর্তা (এসও) মাসুদুর রহমানের নিকট নিম্মমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, জেলা ও উপজেলা নির্বাহী প্রকৌশলী রাস্তাটি তদারকি করছেন। নিন্মমানের কাজ হলে বিষয়টি অবশ্যই দেখব। নিশিত বসু এন্টারপ্রাইজের পক্ষে ঠিকাদার রানা আহম্মেদ বলেন,কিছু টেকনিক্যাল সমস্যা আমাদের ছিল বিষয়টি এখন কাটিয়ে উঠেছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল আলম খান রিপন বলেন,নিন্মমানের ইট খোয়ার ব্যবহার কতৃপক্ষের গাফলতি ছাড়া কিছুই না। তারা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশা রাখি। এ বিষয়ে সদর উপজেলা প্রকৌশলী আহসান হাবীব বলেন, শিডিউলে যা আছে তার ব্যতিক্রম করার সুযোগ নেই। তার পরও বিষয়টি জরুরী ভিত্তিতে তদন্ত করে দেখা হচ্ছে। কোন অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com