শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পদ্মার এক ইলিশ ৯ হাজারে বিক্রি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৪ মে, ২০২৩

গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে দুই কেজি ৫৮০ গ্রামের একটি ইলিশ মাছ। পরে মাছটি ৯ হাজার আটশ টাকায় বিক্রি করা হয়েছে। গতকাল শনিবার (১৩ মে) সকালে দৌলতদিয়া ৭ নম্বরে ফেরি ঘাট এলাকায় জেলে জাহাঙ্গীর হলাদারের জালে মাছটি ধরা পড়ে।
পড়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যাবসী সম্রাট শাহজাহান শেখ তিন হাজার ছয়শ টাকায় কিনে তিন হাজার আটশ টাকা কেজি দরে বিক্রি করেন। মাছ ব্যাবসী সম্রাট শাহজাহান শেখ জানান, সকালে মাছটি রাজবাড়ীর সীমান্তবর্তী ফরিদপুরে দেবুপুর চর এলাকায় জেলে জাহাঙ্গীর হালদারের জালে ধরা পড়ে। সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়ায় মাছটি আনলে একটু লাভের আশায় তিন হাজার ছয়শ টাকা কেজি দরে কিনে নেন। এরপর দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে তিন হাজার আটশ টাকা কেজি দরে মোট ৯ হাজার আটশ টাকায় মাছটি বিক্রি করি। তিনি আরও বলেন, অনেক দিন পরে বড় ইলিশ মাছ পেয়েছি। সামান্য লাভেই মাছটি বিক্রি করেছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com