রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নড়াইলে বোরো ধানের বাম্পার ফলন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৪ মে, ২০২৩

চলতি মৌসুমে নড়াইলের ৩ উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।জেলার লোহাগড়া, কালিয়া ও সদর উপজেলায় আবাদ হওয়া ৯৯ভাগ জমির পাকা ধান ইতিমধ্যে কৃষকরা কেটে ঘরে তুলেছেন বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিপু মজুমদার জােিনেয়ছেন। ধানের ফলন ভালো হওয়ায় এবং কর্তন করা পাকা বোরো ধান ঘরে তুলতে পারায় খুশি কৃষাণ-কৃষাণীরা।এ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ হেক্টর বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে বলে কৃষক ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে জেলার ৩উপজেলায় ৫০ হাজার ২৫হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।এর মধ্যে সদর উপজেলায় ২৩ হাজার ২৫৫ হেক্টর জমিতে,কালিয়া উপজেলায় ১৬হাজার ৫২০ হেক্টর জমিতে এবং লোহাগড়া উপজেলায় ১০হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।আবাদ হওয়া জমির উৎপাদিত ধান থেকে ২লাখ ২০হাজার ৭৩০ মেট্রিক টন চাল পাওয়া যাবে বলে কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, খাদ্য সংকট যাতে না হয় সে লক্ষ্যে বোরো চাষে সফলতার জন্য প্রতিবছরের ন্যায় এবারও কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রয়োজনীয় সার ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করা হয়।সরকারের নির্দেশনায় বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য ব্যাংক কৃষকদের স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদান করে। প্রাকৃতিক দুূর্যোগ আসার আগে বোরো ধান কেটে ঘরে তোলায় চলতি বছর এ ফসলটির বাম্পার ফলন হয়েছে বলে তিনি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com