রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তারাকান্দায় বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৪ মে, ২০২৩

ময়মনসিংহের তারাকান্দায় বিশ্ব মা দিবস (২০০৩ ইং) উদযাপন উপলক্ষে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে (১৪ই মে) রবিবার সকালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ফাহমিদা সুলতানা এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.ফজলুল হক। তারাকান্দা উপজেলা একাডেমিক সুপারভাইজর সুধন কুমার বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন। এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহকারী কর্মকর্তা কামরুনাহার প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন বিশ্বের সকল মায়েদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিশ্বের সকল মায়েরা যেন স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে সে বিষয়ে সবাইকে উদারতার হাত বাড়ানোর আহবান রাখেন। অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com