শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০২৩

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল রোববার (১৪ মে) তিনি ঢাকা ছেড়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের হাওয়াইতে আগামী ১৬ থেকে ১৮ মে অনুষ্ঠিতব্য দ্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (এলএএনপিএসি) সম্মেলনে অংশ নিতে মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা করেছেন সেনাপ্রধান। এলএএনপিএসি সম্মেলনের লক্ষ্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আ লিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। কনফারেন্স এ অংশগ্রহণের পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধানগণ ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সম্মেলন শেষে আগামী ১৯ মে যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন সেনাপ্রধান। ২১ মে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com