রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালে ছাত্রলীগ নেতা গ্রেফতারের ঘটনায় মহানগর আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

বরিশাল ব্যুরো :
  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০২৩

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতিকের দলীয় প্রার্থীর সমর্থকদের ওপর পিস্তল ঠেকিয়ে অতর্কিত হামলার অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক রইস আহম্মেদ মান্না ও তার সহযোগীদের গ্রেফতারের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে মহানগর আওয়ামী লীগ। (১৫ই,মে) সোমবার বেলা ১২ টায় বরিশাল নগরীর সোহেল চত্ত্বরস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. কে এম জাহাঙ্গীর হোসাইন। তবে নৌকা বা প্রার্থীর বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন নয় জানিয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, রবিবার রাত ১২ টার দিকে বরিশাল নগরীর হাসপাতাল রোড থেকে বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহম্মেদ মান্নাকে তার ৭জন কর্মীসহ কাউনিয়া থানা পুুলিশ গ্রেফতার করে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রইজ আহম্মেদ মান্নাকে গ্রেফতার করার যে কারণ দেখিয়েছে মুলতঃ ঘটনস্থলতো দূরে থাক ঘটনাস্থলের দুই কিলোমিটারের মধ্যেই রইজ আহম্মেদ মান্না ছিলো না। এমনকি এ ঘটনা সম্পর্কিত কোন ভিডিও ফুটেজও কেউ উপস্থাপন করতে পারেনি। আমরা বরিশাল মহানগর আওয়ামী লীগ গতরাতের ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি যে, উল্লেখিত ঘটনাটির নিরপেক্ষ তদন্ত পূর্বক প্রকৃত ঘটনা উদঘাটন করার। এসময় তিনি মৌখিক বক্তব্যে বলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগ আমরা ঐক্যবদ্ধ, আওয়ামী লীগের প্রার্থী খোকন সেরনিয়াবাতের পক্ষে আমরা বিভিন্ন ভাবে কাজ করছি, আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পরেই আমাদের অঙ্গ ও সহযোগী সংগঠন নিয়ে ত্রিশটি ওয়ার্ডে নির্বাচন কার্যক্রম পরিচালনা করবো। আজকে নৌকা বা প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনটা না। আবারও বলছি আমরা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, আমাদের প্রার্থী খোকন সেরনিয়াবাত। মনোনয়ন বোর্ড সুন্দর একটি মানুষকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দিয়ে বরিশোলের মানুষের কাছে তুলে ধরছেন। এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, একটা বিশেষ গোষ্ঠীর ইন্দনে রয়েছে এখানে। আমাদের প্রাণের নেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ছেলে ও দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর ছোটভাই খোকন সেরনিয়াবাতের নমিনেশনকে কেন্দ্র করে এই নির্বাচনকে আভ্যন্তরীন একটি মহল বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। তবে কাদের ইন্দোন বা কাদের ইন্দনে এমনটা হচ্ছে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর না দিয়ে বলেন, আপনারা সবই জানেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বিসিসি প্যানেল মেয়র গাজী নঈমুল হাসান লিটু, প্যানেল মেয়র ও সাবেক আইনজীবী সমিতির সাধারন সম্পাদক, এ্যাড, রফিকুল ইসলাম খোকন, জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসাইন, মহানগর যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বাবু, এ্যাড, গোলাম সরোয়ার রাজিব সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এদিকে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নৌকার প্রার্থীর বিপক্ষে মহানগর আওয়ামী লীগের একাংশের অবস্থানের বহিঃপ্রকাশ কিনা জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আওয়ামী লীগ প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাড. আফজালুল করিম বলেন, আওয়ামী লীগের প্রার্থীর তিনজন কর্মী হামলায় আহত হয়ে হাসপাতালে রয়েছে। যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আহতদের পরিবার মামলা করেছে। যে মামলার বিষয়টি পুলিশ তদন্ত করেছে। পুলিশ যেটার তদন্ত করে সেটার বিষয়ে ওনারা সংবাদ সম্মেলন করে কিভাবে সেটা আমরা বুঝতে পারছি না। ওনারা কি এজেন্ডা দিতে চায়, কি বার্তা দিতে সেটা তাদের প্রশ্ন করুন। এসময় তিনি আরো বলেন, তারা এই সংবাদ সম্মেলন করে কি এজেন্ডা দিতে চায় সেটা আমরা বুঝতেছি না, মাননীয় প্রধানমন্ত্রী নৌকার প্রার্থী ঘোষনা দিয়েছেন। প্রার্থী দেয়ার পর তারা নৌকার পক্ষে কাজ করবেন এটাই বাস্তব কিন্ত তারা এভাবে সাংবাদিক সম্মেলন করে যারা নৌকার কর্মীদের আঘাত করলো, আহত করলো, পিস্তল ধরার মতো অপকর্ম করলো তাদের পক্ষে সংবাদ সম্মেলন করে সাফাই গাওয়াটা কেন বুঝতে পারিনি আমরা। আর সাফাই গেয়ে নৌকার পক্ষে না বিপক্ষে এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সেটা দেখার জন্য হাইকমান্ড রয়েছে এবং বরিশালের জনগনও আছে। এদিকে হামলায় আহত কর্মীদের দেখতে গত রাতেই বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। আর ওই রাতেই হামলায় আহত মনা আহম্মেদ বাদী হয়ে কাউনিয়া থানায় বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহম্মেদ মান্নাসহ ২১ জন নামধারী ও অজ্ঞাত ৪০,৫০জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যে মামলায় রইস আহম্মেদ মান্নাসহ ১৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ ও পুলিশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com