শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে ৫ মামলায় ৮ হাজার টাকা জরিমানা

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর :
  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের ৫টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় ৫টি মামলায় ওই সড়কের ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ও ৫৩ ধারায় ও ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ০৫(১) ছ ধারায় জরিমান করা হয়। তবে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই ফজলুল হকসহ অন্যান্য পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com