রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পলাশবাড়ীতে মোটর সাইকেল চালকদের হেলমেট পরিধান ও সচেতনতামূলক প্রচারণায় লিফলেট বিতরণ

নুরুল ইসলাম (পলাশবাড়ী) গাইবান্ধা :
  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০২৩

গাইবান্ধা জেলা পুলিশ ট্রাফিক বিভাগ পলাশবাড়ীর আয়োজনে মোটর সাইকেল চালক ও সহযাত্রীদের হেলমেট পরিধান সহ মোটর সাইকেলে ৩ জন না চলাচল প্রসঙ্গে সচেতনতা মূলক প্রচারণা ও লিফলেট বিতরণ গতকাল সোমবার রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী চৌমাথা মোড়ে অনুষ্ঠিত হয়। মোটর সাইকেল চালকদের হেলমেট পরিধানের উপর এবং যানজট এড়িয়ে সাবধানতার সাথে মহাসড়কে চলা বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়। এ সময় চালকদের প্রতি সতর্কতা ও ধীর গতিতে মোটর সাইকেল চালানোর পরামর্শ প্রদান করেন। গাইবান্ধার পলাশবাড়ীতে কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর শাহ আলম, সার্জেন্ট নূরে শেফা, ট্রাফিকের এ.এস.আই আতোয়ার রহমান, ট্রাফিক কনষ্টবল রেজানুর রহমান, হাসান আলী উপস্থিত ছিলেন। এ সময় তারা আরো বলেন, ওভারটেকিং নিষিদ্ধ এলাকায়, রাস্তার বাঁকে, সরু ব্রীজে ওভারটেকিং করবেন না, গাড়ি চালনাকালে ইয়ারফোন ও মোবাইল ফোনে কথা বললেন না, গতিসীমা লংঘন/অতিক্রম করে গাড়ি চালাবেন না, মাদকদ্রব্য সেবন করে কিংবা ঘুম-ঘুম ভাব হলে গাড়ি চালাবেন না, একটানা পাঁচ ঘন্টার বেশি গাড়ি চালাবেন না, সড়ক পরিবহন আইন, ট্রাফিক সাইন এবং ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলুন, গাড়িতে অতিরিক্ত যাত্রী বা মালামাল তুলবেন না, বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না, নৈশ-কোচের চালকগণ মাঝপথে যাত্রী তুলবেন না, সিটবেল্ট বেঁধে গাড়ি চালাবেন এবং যত্রতত্র গাড়ি না থামানোরও পরামর্শ প্রদান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com