শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেন্দুয়া কালিবাড়ি স্টেশনে আন্তঃনগন ট্রেন বিরতির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন

আবুল কাশেম জামালপুর :
  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০২৩

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ী রেলস্টেশনে সকল আন্তঃনগর ট্রেন বিরতির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর জামালপুর এক্মেপ্রেস ট্রেনটির সামনে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী। সোমবার দুপুর তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রায় ঘন্টাব্যাপী অবরোধকারীরা রেলপথ অবরোধ করে রাখে। পরে ওই ট্রেনের পরিচালক আরিফুর রহমান ও এনামুল হক বিক্ষোভকারীদের প্রতিশ্রুতি দিলেও আন্দোলনকারীরা অনড় থাকে। পরে জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সকল দাবি পুরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, আওয়ামী লীগ নেতা শেখ ফখরুল ইসলাম পিন্টু, ফখরুল আলম লিটু, যুবলীগ নেতা সোয়ালমান কবির জনি, বিএনপি নেতা মমিনুর রহমান খান, সমাজসেবক মো. ইউসুফ আলীসহ এলাকার সহস্রাধিক লোকজন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com