রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বগুড়ায় পান্না স্যার হত্যার প্রতিবাদে ডিসি ও এসপির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

আবু সাঈদ বগুড়া :
  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০২৩

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ও গাইবান্ধা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিম পান্না স্যারকে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবীতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির উদ্যোগে ১৫ মে/২৩ সোমবার জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। পুলিশ সুপারের এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার সিনিকদা আকতার পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন সুজন জেলা কমিটির সভাপতি আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন, যুগ্ন সম্পাদক সেলিম রেজা সানু, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহম্মেদ চৌধুরি রনি, সদস্য মাহবুবুর রহমান চপল, এডঃ কহিনুর খানম, ইউনুস উদ্দীন, মুহাম্মাদ আবু মুসা, আনিসুর রহমান, চান মিয়া, পান্না স্যারের ছেলে মুন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com