শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুগলে আসছে ব্লু টিক

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

ব্যবহারকারীদের জন্য ব্লু টিক অপশন নিয়ে আসছে গুগল। বিআইএমআই বা ব্র্যান্ড ইন্ডিকেটর্স ফর মেসেজ আইডেন্টিফিকেশনের জন্য যে সব জিমেইল ব্যবহারকারীরা ভেরিফাই করবেন, তারাই এই ব্লু টিক পরিষেবা ব্যবহার করতে পারবেন।
প্রাথমিকভাবে বিভিন্ন ব্র্যান্ডকে ব্লু টিক অফার করবে সার্চ ইঞ্জিন জায়ান্টের ইমেইল পরিষেবাটি। তার জন্য তাদের ব্র্যান্ডের লোগো ভেরিফাই করতে হবে বিআইএমআই প্ল্যাটফর্ম থেকে। তারপরেই তারা প্রোফাইলে ব্লু চেকমার্ক ব্যবহার করতে পারবেন।
গুগলের অফিসিয়াল ব্লগ অনুযায়ী, নতুন ফিচারটি প্রোফাইল ব্যবহারকারীদের আলাদা করে শনাক্ত করতে সাহায্য করবে। আগামী তিন দিনের মধ্যে বড়সড় ব্র্যান্ডগুলির কাছেও পৌঁছে যাবে নতুন ফিচারটি।
গুগলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, প্রত্যেকটা গুগল ওয়ার্কস্পেস কাস্টমার, লিগ্যাসি জি সুইট বেসিক ও বিজনেস কাস্টমার এমনকি, ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টধারীদের সকলে এই ব্লু চেকমার্ক ব্যবহার করতে পারবেন।
ব্লু টিক সেট আপ করবেন যেভাবে: বিআইএমআইতে কোনও লোগো ভেরিফাই করতে আপনাকে সেখানে একটি অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। তার জন্য দরকার হবে ডোমেইন তথ্য। তারপরে আপনাকে এসভিজি ফর্ম্যাটে ব্র্যান্ড লোগো আপলোড করতে হবে এবং ট্রেডমার্ক হিসেবে রেজিস্টার করতে হবে। এসব কিছু হয়ে গেলেই আপনি ব্লু চেকমার্কের জন্য ভিএমসি (ভেরিফায়েড মার্ক সার্টিফিকেটে) অ্যাপ্লাই করতে পারেন, যা ঠিক আপনার জিমেল ব্র্যান্ড লোগোর পাশেই থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com