রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব সাদুল্লাপুরের ৬২৩ শিক্ষার্থীর হাতে

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ২৮৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়েছে। এর আগে দেওয়া হয় ৩৩৮ জনকে। এ নিয়ে মোট ৬২৩ শিক্ষার্থীর হাতে এই ট্যাবগুলো পৌঁছানো হয়। মঙ্গলবার (১৬ মে) বিকেলে সাদুল্লাপুর উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় মাধ্যমিক ও সমমান বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী ২৮৫ শিক্ষার্থীর মাঝে দ্বিতীয় দফায় বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকার, সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুক, উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আনিছুর রহমান, একরামুল হক আকন্দ প্রমুখ। সাদুল্লাপুর উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের এসআই আনিছুর রহমান বলেন, জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ব্যবহৃত ট্যাবলেট গুলো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এবং তাঁর উপহার হিসেবে প্রথম দফায় ৩৩৮ জন ও মঙ্গলবার দ্বিতীয় দফায় ২৮৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বিতরণ করা হয়। এসময় ওইসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com