শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আদমদীঘিতে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২

জিআরএম শাহজাহান (আদমদীঘি) বগুড়া :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

বগুড়ার আদমদীঘিতে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে মাদক আইনে দায়ের করা মামলায় তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের মটপুকুরিয়া গ্রামের মজিবর প্রামাণিকের ছেলে বায়জিদ প্রামাণিক(২৮) ও আফজাল প্রামাণিকের ছেলে আব্দুল বারিক(৩৫)। আদমদীঘি থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের মটপুকুরিয়া গ্রামের রাস্তার পাশে ওই দুই মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয় করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের পর তাদের দেহ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাদের মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com