রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সত্যিই কি আড়ি পাতছে হোয়াটসঅ্যাপ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩

সম্প্রতি হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে অনেক বড়সড় অভিযোগ এনেছে টুইটারের এক ইঞ্জিনিয়ার। তার দাবি, রাতে যে সময় তিনি ঘুমাচ্ছিলেন, তখন হোয়াটসঅ্যাপের মাইক্রোফোন চালু ছিল। ইলন মাস্কও তার সংস্থার ইঞ্জিনিয়ারের টুইটটি রিটুইট করে লিখেছিলেন, হোয়াটসঅ্যাপকে একেবারেই বিশ্বাস করা যায় না। যে টুইটটি পুরো বিশ্বে ছড়িয়ে যায় মুহূর্তেই। এরপর হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই অভিযোগটি স্বীকারও করে নেয়। তবে তদন্তের পর তারা জানায়, এই সমস্যা আসলে তাদের নয়, বরং ব্যবহারকারীর অ্যান্ড্রয়েড ফোনের। টুইটার ইঞ্জিনিয়ার ফড দাবিরি একটি গুগল পিক্সেল ফোন ব্যবহার করছিলেন সে সময়। এই খবরের পর নড়েচড়ে বসে টেক জায়ান্ট গুগল।
অবশেষে জানা গেল আসল কারণ। গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যান্ড্রয়েডে একটি বাগ থাকার ফলেই এভাবে স্বয়ংক্রিয়ভাবেই মাইক্রোফোন অন হয়ে গিয়েছিল। গুগল তদন্ত করার পর বুঝতে পারে যে, একটা বাগ থাকার ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তায় হস্তক্ষেপ করছিল অ্যান্ড্রয়েড। এই বাগের কারণে ভুল প্রাইভেসি ইন্ডিকেটর এবং প্রাইভেসি ড্যাশবোর্ডে নোটিফিকেশনগুলো ভয়ংকরভাবে প্রভাবিত হচ্ছিল। এরই মধ্যে এই বাগ সমস্যার সমাধানে গুগল কাজ শুরু করেছে। সূত্র: ইন্ডিয়া টুডে




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com