শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পুরুষ ফুটবল দলও যাচ্ছে এশিয়ান গেমসে

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩

আগামী এশিয়ান গেমসে নারী ফুটবল দলের পাশাপাশি পুরুষ দলও অংশ নেবে। আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এ কথা বলেছেন।
উল্লেখ্য, বিওএর নির্বাহী কমিটির গত সভায় নারী ফুটবল দলকে এশিয়ান গেমসে প্রেরণের সিদ্ধান্ত হলেও ছেলেদের না পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। তারপর এ নিয়ে তীব্র সমালোচন মুখে পড়ে বিওএ। বাফুফে নারী দলের পাশাপাশি পুরুষ দল পাঠানোর জন্য বিওএকে অনুরোধ করে চিঠি দেওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। বিওএ থেকে বলা হয়েছিল তাদের পরবর্তী নির্বাহী কমিটির সভায় পুরুষ ফুটবল দল নিয়ে সিদ্ধান্ত হবে।
গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনায় সৈয়দ শাহেদ রেজা বলেন, পুরুষ ও নারী দুটো ফুটবল দলকেই তারা এশিয়ান গেমসে পাঠাবেন। পুরুষ ফুটবল দলের বিষয়ে বিওএর সভাপতিসহ অন্যান্য কর্মকর্তাদের মনোভাব জেনেছেন মহাসচিব। প্রত্যেকেই পজিটিভ মনোভাব প্রকাশ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com