রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাকিব-তামিমসহ ৫ ক্রিকেটার ছাড়া দেশে ফিরলো সিরিজজয়ী টাইগাররা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩

আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজ হারিয়ে বিজয়ীর বেশে দেশে ফিরলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগেই জানা, অধিনায়ক তামিম ইকবাল, সিনিয়র সদস্য মুশফিকুর রহিম এবং বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দলের সঙ্গে ফিরছেন না। তারা সপ্তাহখানেক ইংল্যান্ডে অবস্থান করবেন। তারপর নিজের মত করে ফিরবেন। ওই তিন ক্রিকেটারের সাথে আসেননি লিটন দাস ও সাকিব আল হাসানও। লিটন ইংল্যান্ডে রয়ে গেছেন। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন এ তথ্য। সাকিব ইংল্যান্ড থেকে ফেরার পথে দুবাই থেকে ভারতের ফ্লাইটে গেছেন। সেখান থেকে যুক্তরাষ্ট্র যাবেন কিনা, তা বলতে পারেননি বিসিবি মিডিয়া ম্যানেজার। অর্থাৎ মোট ৫ ক্রিকেটারকে ছাড়া দেশে ফিরেছে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ জেতা টিম বাংলাদেশ। বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে টাইগাররা। ঘরের মাঠে অনায়াসে জিতলেও চেমসফোর্ডে বিরূপ কন্ডিশনে তামিমের দল কী করে, সেটাই ছিল দেখার। সব অনিশ্চয়তা পাশ কাটিয়ে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।
বৃষ্টিতে প্রথম ম্যাচ ধুয়ে মুছে গেলেও পরের দুই খেলায় যথাক্রমে ৩ উইকেট আর ৪ রানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে তামিমের দল। অবশ্য দুটি ম্যাচই জিততে কষ্ট করতে হয়েছে বেশ। দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের টার্গেট ছিল ৪৫ ওভারে ৩২০। নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় আর মুশফিকুর রহিমরা সে কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করেছেন। বাঁহাতি টপ অর্ডার শান্ত ক্যারিয়ারের প্রথম সে ুরি (৯৩ বলে ১১৭) হাঁকিয়েছেন। আর রোববার রাতে শেষ খেলায় হাতের আঙুলে চোট থাকায় সাকিব খেলতে পারেননি। তাকে ছাড়াই ২৭৪ রানের পুঁজি নিয়েও জয় তুলে নেয় টাইগারররা। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে ৪ রানে জেতে বাংলাদেশ।
দেশে এসে কিছুদিন বিশ্রামে কাটাবেন ক্রিকেটাররা। এরপর জুনে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ। তার আগে মে মাসের শেষদিকে আবার প্রস্তুতি শুরু হবে টিম বাংলাদেশের। জানা গেছে, ২৮ মে ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে। ১০ জুন টেস্ট খেলতে আসবে আফগানরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com