বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজনগরে মসজিদে টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়কারী কিশোরদের ৬৭টি বাইসাইকেল প্রদান

আব্দুল বাছিত খান কমলগঞ্জ :
  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩

রাজনগর উপজেলার সরখরনগর জামে মসজিদে টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়কারী কিশোরদের ৬৭টি বাইসাইকেল ও একইসাথে ৩৯ দিন নামাজ আদায়কারী কিশোরদের মাঝে ১১টি পানির ফিল্টার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১৬ মে দুপুরে সরখরনগর জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদ রিচালনা কমিটির সভাপতি আব্দুল মুকিদ লনি মিয়া এর সভাপতিত্বে সরখরনগর পুরাতন জামে মসজিদের খতিব হাফিজ ফরহাদ আহমদ এর সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অবঃ) সাইফ আল আমীন খোকন। সরখরনগর জামে মসজিদের মোতাওয়াল্লি রিপন আহমদ এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যো মধ্যে বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি হুসাইন আহমদ, সাবাজ মিয়া, শায়েখ মিয়া, সাধারণ সম্পাদক রুমেল আখন্দ, সহ সাধারণ সম্পাদক সৈয়দ তোফায়েল আহমেদ, শিহাব আহমদ, রায়হান আহমদ প্রমুখ। জানা যায়, রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের সরখরনগর গ্রামের মেজর (অবঃ) সাইফ আল আমীন খোকন এলাকার কিশোরদের ধর্মীয় শিক্ষা ও নৈতিক জাগরণের স্পৃহা তৈরির লক্ষ্যে এই মহতী উদ্যোগ গ্রহণ করেন। গত ২০ মার্চ শুরু হয় টানা ৪০ দিন একাধারে ফজরের নামাজ জামাত আদায়ের প্রতিযেগিতা, যা গত ২৮ এপ্রিল শেষ হয়। এতে অংশগ্রহন করেন এলাকার ৮৪ জন কিশোর। তাদের মধ্যে টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়কারী ৬৭ জন কিশোরকে বাইসাইকেল ও একইসাথে ৩৯ দিন নামাজ আদায়কারী ১১ জন কিশোরকে ১১টি পানির ফিল্টার বিতরণ করা হয়। ১৬মে সরখরনগর পুরাতন জামে মসজিদে একটি অনুষ্ঠানের মাধ্যমে বাইসাইকেল ও পানির ফিল্টার বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com