রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিশু অল্পেতেই ক্লান্ত হয়ে পড়লে খেতে দিন বিশেষ ৩ খাবার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

শিশুর শরীরের যত্ন নিতে প্রতিদিনের খাওয়াদাওয়ার উপর নজর দেয়া জরুরি। সন্তানের পাতে কী খাবার রাখছেন, তার উপর নির্ভর করছে শিশুর বিকাশ কত দ্রুত হবে। চকোলেট, আইসক্রিম, বাইরের নানা ধরনের খাবার খাওয়ার বায়না বাচ্চারা করেই থাকে। কিন্তু সেই খাবারগুলি আদতে শিশুর শরীরের ক্ষতি করে। তাই এই ধরনের খাবার থেকে খুদেকে দূরে রাখা একান্ত জরুরি। স্বাস্থ্যকর খাবারের তালিকা বেশ দীর্ঘ। কিন্তু কোন খাবারগুলি খাওয়ালে সুস্থ এবং চাঙ্গা থাকবে সন্তান, তা জেনে নেয়া দরকার।
ডিম: ডিমে প্রচুর মাত্রায় প্রোটিন রয়েছে। শিশুকে চনমনে রাখতে প্রোটিনের ভূমিকা অপরিসীম। প্রতিদিন খাবারে তাই ডিম রাখুন। একটি ডিমই শিশুর শরীরে প্রোটিন, ভিটামিন, মিনারেল, সব কিছুর চাহিদা পূরণ করবে। প্রতি দিন পাতে একটি ডিমসেদ্ধ থাকলে শিশুর শরীর ভাল থাকবে। এ ছাড়া ডিমের পোচ, অমলেটও মাঝেমাঝে খাওয়ানো যেতে পারে। এতে হবে তাদের স্বাদবদল হবে।
আলু:শিশুর রোজের খাদ্যতালিকায় শুধু প্রোটিন বা ফাইবার নয়, কার্বোহাইড্রেটও রাখতেই হবে। কার্বোহাইড্রেটের সবচেয়ে ভাল উৎস হল আলু। আলুতে থাকা অ্যামাইনো অ্যাসিড শিশুকে ভিতর থেকে চাঙ্গা রাখবে। তাই শিশুর নিয়মিত খাদ্যতালিকায় রাখতে পারেন আলু। আলু সিদ্ধ করে সামান্য মাখন, লবণ আর গোলমরিচ দিয়ে চটজলদি শিশুদের জন্য বানিয়ে ফেলুন ‘ম্যাশ্ড‌ পটেটো’।
মুরগির মাংস: প্রোটিনের অন্যতম সেরা উৎস হল মুরগির মাংস। এই খাবার শিশুর পেশি মজবুত করে। তবে প্রতিদিন খাদ্য তালিকায় মুরগির মাংস রাখবেন না। সপ্তাহে তিন থেকে চার দিন খাওয়াতে পারেন। সব রকম সবজি দিয়ে মুরগির স্টু শিশুদের খাওয়ানো যেতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com