শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নীলফামারীর খামারে আউশ ধানবীজ রোপণ কার্যক্রম শুরু

সোহাগ ইসলাম নীলফামারী :
  • আপডেট সময় রবিবার, ২১ মে, ২০২৩

নীলফামারী জেলার ডোমার উপজেলার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিয়ার দিক নির্দেশনায় মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদার করণ প্রকল্পের অর্থায়নে ট্রান্সপ্লান্টার মেশিন ব্যবহার করে উৎপাদন মৌসুমে ২৫৫ একর জমিতে আউশ ধান বীজ (ব্রিধান৯৮ জাতের) এবং আমন ধান ৮০ একর জমিতে (ব্রিধান-৯০) উৎপাদনের জন্য চারা রোপণ কার্যক্রম শুরু করা হয়েছে। খামারের শ্রমিকরা জানায়, আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারের খুব সহজেই কাজ করতে পারছি আমরা এতে আমাদের অনেক কষ্ট কমেছে। ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিয়া জানান আমরা এবার ২৫৫ একর জমিতে আউশ (ব্রিধান৯৬ জাতের) এবং আমন (ব্রিধান-৯০) ভিত্তি ধান বীজ উৎপাদনের লক্ষে রোপন শুরু করেছি। আশা করছি এবার অধিক ফলন হবে। তিনি আরও বলেন বিগত বছর গুলোতে আলু বীজ উৎপাদনের পরে জমি গুলো পরে থাকতো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এক ইঞ্চি জমি অনাবাদি থাকবেনা সে লক্ষ্যে আমরা জমি আউশ চাষাবাদ উপযোগী করে তুলেছি এবং আধুনিক কৃষি যন্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের বীজ উৎপাদন করা হচ্ছে গত বছর আমরা আউশ চাষ করে ৩৮০ মেট্রিকটন ভিত্তি বীজ সরকারকে দিয়েছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com