শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাতীয় শিক্ষা সপ্তাহে মাইলস্টোন কলেজের সাফল্য

শাহ বুলবুল:
  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০২৩

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় (থানা পর্যায়) সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। ক-গ্রুপে জারি গান, দেশাত্মবোধক গান, বিতর্ক (একক), ইংরেজি ও বাংলা রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। খ-গ্রুপে লোক নৃত্য, ইংরেজি রচনা এবং গ-গ্রুপে লোক নৃত্য, নির্ধারিত বক্তৃতা, লোক সংগীত, দেশাত্মবোধক গান ও বাংলা কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মাইলস্টোন কলেজ। এছাড়াও মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেকে নির্বাচিত হয় শ্রেষ্ঠ গার্ল গাইড, রোভার এবং বিএনসিসি। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় (থানা পর্যায়) অনন্য সাফল্যের স্বাক্ষর রাখায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। অনন্য সাফল্য বয়ে আনায় বিজয়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান মাইলস্টোন কলেজের সম্মানিত উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.) এবং সিনিয়র পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com