শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিলামের আগেই লঙ্কান লিগে দল পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৪ মে, ২০২৩

চোটে ছয় সপ্তাহ মাঠের বাইরে সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারবেন না টাইগার অধিনায়ক। এরই মধ্যে খবর, লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন এই অলরাউন্ডার। লঙ্কান প্রিমিয়ার লিগ ২০২৩-এর জন্য ক্রিকেটারদের নিলাম হওয়ার কথা আগামী ১১ জুন। তার আগেই দল পেয়ে গেছেন সাকিব। তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে গল গ্ল্যাডিয়েটর্স। সাকিব ছাড়াও বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার এলপিএলে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের মধ্যে আছেন মুশফিকুর রহিম, লিটন দাস এবং আফিফ হোসেন।
এলপিএলের চতুর্থ আসর শুরু হবে আগামী ৩০ জুলাই থেকে। কলম্বো এবং ক্যান্ডি এই দুই ভেন্যুতে ২০ আগস্ট পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। লঙ্কান প্রিমিয়ার লিগে দল পাঁচটি। দলগুলো হলো গল গ্ল্যাডিয়েটর্স, ডাম্বুলা আওরা, লাইকা জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স এবং ক্যান্ডি ফ্যালকনস। প্রতি দলে ছয়জন করে আন্তর্জাতিক ক্রিকেটার থাকবে।
তবে সাকিব দল পেলেও টুর্নামেন্টের সব ম্যাচ খেলতে পারবেন না। কেননা জুনে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে তারা। এজন্য সাকিব এলপিএলে খেলতে পারবেন শুধু শুরুর ম্যাচগুলো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com