বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আধুনিক সমৃদ্ধশালী স্মার্ট বরিশাল বিনির্মাণে নৌকার বিকল্প নেই-লুনা আব্দুল্লাহ

বরিশাল ব্যুরো :
  • আপডেট সময় বুধবার, ২৪ মে, ২০২৩

ঝড় বৃষ্টি উপেক্ষা করে বরিশাল নগরীর ৫নং ওয়ার্ডে আয়োজিত মতবিনিময় সভায় ছুটে গিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশাল সিটির নৌকা মার্কার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর সহধর্মিনী লুনা আব্দুল্লাহ। ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিসিসি’র ৫নং ওয়ার্ডের কাজীর গোরস্থান সংলগ্ন ৪নং গলিতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাকে আমন্ত্রণ জানানোর জন্য। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিসি’র ৭,৮,ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর কোহিনুর বেগম সহ ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেত্রী শাহনাজ পারভীনের নেতৃত্বে পলাশপুর এলাকার নেতৃবৃন্দ। তার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে মতবিনিময় করেন তারা। এসময় উপস্থিত আওয়ামী লীগের মনোনীত আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত এর সহধর্মিনী তার বক্তব্যে বলেন, আপনাদের সকল দুঃখ দুর্দশার কথা আমাকে অথবা আপনার ভাই মেয়র প্রার্থীকে বলবেন তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনাদের সমস্যা গুলো সমাধান করার। আগামীর সমৃদ্ধশালী স্মার্ট বরিশাল বিনির্মানের জন্য নৌকার পক্ষে কাজ করার আহবান জানান তিনি। তিনি আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত কে জয়যুক্ত করতে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। তিনি আরো বলেন, বিগত সময়ে উন্নয়নমূলক কাজ দৃষ্টান্ত না হলেও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে পারলে শতভাগ চেষ্টা করবেন এ নগরীর প্রতিটি এলাকার উন্নয়ন করতে। চলমান সকল সমস্যার সমাধান করার জন্য তাদের দরজা সব সময় খোলা থাকবে বলে বলেন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে মেয়র প্রার্থীর সহধর্মিনী ছুটে যাওয়ায় পলাশপুর এলাকায় তার সুনাম ছড়িয়ে পড়ে মুহুর্তের মধ্যেই। এসময় তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ড মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদিকা আলম তাজ বেগম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দুলাল, কালাম মল্লিক, ছাত্রলীগ নেতা খালেক, সজিব সহ ওয়ার্ড আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com