শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে বাল্যবিয়ে বিরোধী ক্যাম্পেইন ও গাছের চারা বিতরণ

আবুল কাশেম জামালপুর :
  • আপডেট সময় বুধবার, ২৪ মে, ২০২৩

জামালপুরকে বাল্যবিয়ে মুক্ত করার অঙ্গীকার নিয়ে জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে মে মুভমেন্টের আওতায় বাল্যবিয়ে বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মোঃ রফিকুল আলাম মোল্লা। উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহেওয়াজ, পৌরসভার কাউন্সিলর শাহিনুর রহমান, ইজ্জাতুন্নেছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুজ্জামান, ইসলামপুর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার সজল গোমেজ, জামালপুর এপি ম্যানেজার সাগর ডি কস্তা, উন্নয়ন সংঘের এপি ম্যানেজার মিনারা পারভীন প্রমুখ। জামালপুর পৌরসভাধীন রশিদপুর ইজ্জাতুন্নেছা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্যাম্পেইনে কিশোরীদের সাইকেল শোভাযাত্রা, এলাকাকে সবুজায়ন করা ও সন্তানদের জন্য ভবিষ্যৎ তহবিল গঠনের জন্য ২৫০ পরিবারের মাঝে গাছের চারা বিতরণ, বাল্যবিয়ে বিরোধী গণনাটক প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে সদর উপজেলার লক্ষিরচরে বাল্যবিয়েবিরোধী মনোজ্ঞ নাটক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বাল্যবিয়ের বিরুদ্ধে গণসাক্ষর কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে কিশোর, কিশােরী, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ তিন শতাধীক মানুষ অংশ নেন। ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের আওতায় বাল্যবিয়ে মুক্ত গ্রাম প্রতিষ্ঠার লক্ষে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com