শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আফগানিস্তান টেস্ট দিয়ে ফিরতে চান তাসকিন

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

তিন ফরম্যাটে খেলার লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট দিয়ে ফের ক্রিকেটে ফিরতে চান পেসার তাসকিন আহমেদ। পিঠের ইনুজরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তাসকিন। কিছুদিন আগে ফুল রান আপে বোলিং শুরু করেছেন তিনি। ইনজুরির কারণে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ইংল্যান্ডের মাটিতে একই প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মিস করেছেন তাসকিন। তাসকিন জানান, এই মুহুর্তে পরিশ্রম বেশি হলেও কোনো অস্বস্তিবোধ করছেন না। যত দ্রুত সম্ভব জাতীয় দলে ফিরতে এটি তাকে আত্মবিশ্বাস দিচ্ছে। গত মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনের পর তাসকিন বলেন, ‘শারীরিক অবস্থা এখন ভালো আছে। বোলিং শুরুর পর আমি চারটি সেশন শেষ করেছি এবং ধীরে ধীরে কাজের চাপ বাড়িয়েছি। এটি আমাকে আত্মবিশ্বাস দিয়েছে এবং কোনো সমস্যায় পড়িনি।’
তিনি আরো বলেন, ‘আমি আশা করি আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলবো। দেখা যাক কী হয়। টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
তিন ফরম্যাটে খেলার লক্ষ্যে কাজের চাপ সামলাতে ফিটনেসের উপর জোর দিয়েছেন তাসকিন।
তিনি বলেন, ‘বিশ্বের অনেক পেসার আছেন যারা ক্রিকেটের তিন ফরম্যাটেই খেলছেন। বড় ইস্যু হচ্ছে ফিটনেস। ফিটনেসের সেরা পর্যায়ে থাকতে হবে আপনাকে। আপনার শরীরের যতœ নিতে হবে। নয়তো তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া কঠিন। হয়তো আমি ভালো অবস্থায় নেই। এজন্য আমি নিয়মিত ইনজুরিতে পড়ি। নিজেকে যতটা সম্ভব ফিট রাখার চেষ্টা করছি। আমি সুপার ফিট হবার জন্য কঠোর পরিশ্রম করছি।’ দুই পর্বে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে আফগানিস্তান। প্রথম পর্বে একটি টেস্ট খেলবে আফগানরা। যা শুরু হবে ১৪ জুন। জুলাই মাসে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ শেষ করে আবারও বাংলাদেশ সফরে এসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com