শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

২৩শে ডিসেম্বর জাতীয় নির্বাচন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

একরাম চৌধুরীর বক্তব্য ভাইরাল
আগামী ২৩শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। সম্প্রতি নিজের নির্বাচনী এলাকার একটি অনুষ্ঠানে দেয়া তার এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। ভাইরাল সেই ভিডিওতে তিনি বলেন, আমি শেখ হাসিনার অনুমতিক্রমে আবার নৌকার ভোট করার জন্য এসেছি। কে কি বললো জানি না, আগামী ২৩শে ডিসেম্বর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। ২২শে নভেম্বর নমিনেশন সাবমিট করার তারিখ। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আবার নমিনেশন সাবমিট করবো।
বক্তব্যে তিনি আরও বলেন, ‘আমি গত ১৪ বছর সংসার করার পর কয় বহিরাগত আইছে। ১৪ বছর সংসার করার পর কয় আমরার লোকাল দরকার। অ্যাই (আমি) কি বিদেশিনি? আপনারা নাম রাখছেন ইদ্রিস হাজী সদরের গাজী। আর আপনারা আমাগের নাম রাখছেন নগদ চৌধুরী।
এই কারণে রাখছেন, কারণ গত ১৪ বছরে আমি বিএনপির বিষ মারি দিছি। ভবিষ্যতেও আমি বিএনপির বিষ মাইরবো। এরা স্বাধীনতা বিরোধী। এই খলিফার হাটে তারা অনেক মুক্তিযোদ্ধাকে অত্যাচারিত করেছে।’ জানা গেছে, সম্প্রতি নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নে নির্বাচনী শোডাউনে গিয়ে এমন বক্তব্য দেন সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com