শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

সরকারী মাদরাসা-ই-আলিয়া প্রাঙ্গনে অনুষ্ঠিত মাদরাসা অধিদপ্তর আয়োজিত ১ম বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান মেলা ২০২৩ এ চাম্পিয়ন হলো তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকা। গত ১৫ মে দেশের ৬৪ টি জেলার শ্রেষ্ঠ ৮৫টি মাদরাসা থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীদের প্রত্যয়পূর্ণ অংশ গ্রহণে জমকালো আয়োজন করা হয় বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান মেলার। প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান মেলার বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ। পরিদর্শন শেষে প্রধান অতিথি সেমিনারে যোগদান করেন। মাদরাসা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাদরাসা শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্পের প্রশংসা করে ডাঃ দীপু মনি বলেন, আমি প্রজেক্ট দেখে মুগ্ধ হয়েছি। সময় সুযোগ থাকলে প্রত্যেকটা প্রজেক্ট ঘুরে ঘুরে দেখতাম। শিক্ষামন্ত্রী তার বক্তব্যে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রজেক্টের উদাহরণ দিয়ে বলেন, মাদরাসা শিক্ষার্থীরা যে বিজ্ঞানের এতো গভীর বিষয়ে চিন্তা ভাবনা করতে পারেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অরৎ উবভবহপব ঝুংঃবস প্রজেক্ট না দেখলে বুঝতে পারতাম না। তাদের প্রজেক্ট অসাধারণ হয়েছে। বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন।
মেলায় চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। ২য় স্থান অর্জন করে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা, ৩য় স্থান অর্জন করে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা, ৪র্থ হয় সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকা, ৫ম-খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদরাসা, ৬ষ্ঠ ঝালকাঠি এনএস কামিল মাদরাসা, ৭ম-রংপুর ধাপসাতগড় কামিল মাদরাসা। তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকার পক্ষে বিশেষ অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন মাদরাসার অধ্যক্ষ শায়খূল হাদীস প্রফেসর ড. মুহাম্মাদ আবু ইউছুফ খান। প্রেস বিজ্ঞপ্তি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com