শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বদলগাছীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালন

মোঃ হাসানুজ্জামান (বদলগাছী) নওগাঁ :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

নওগাঁর বদলগাছীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বদলগাছী উপজেলা শাখা। ৩০ মে মঙ্গলবার সকাল ১১ টায় চৌরাস্তার মোড় থেকে প্রায় এক হাজার নেতাকর্মীর একটি শোক র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তার মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালী শেষে শোক সভা এবং দোওয়া অনুষ্ঠিত হয়। উক্ত শোক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক এবং বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু চৌধুরী, সহ-সভাপতি মামুনুর রশীদ, রবিউল হাসান, যুবদল নেতা রাজা, আব্দুর রাজ্জাক, ছাত্র নেতা সাইদুল ইসলাম পিন্টু, নান্নু রহমান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com