শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাকা মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি উত্তরা অঞ্চলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

শাহ বুলবুল:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

ঢাকা মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি উত্তরা অঞ্চলের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ঢাকায়-১’র সার্বিক দিকনির্দেশনায় অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা। গত ২৯ মে ২০২৩, রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত উক্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রাজধানীর উত্তরা অঞ্চলের আটটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত সততা সংঘের সদস্যবৃন্দ। ঢাকা মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লে. কর্নেল এম আব্দুল খালেক (অব.)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এএসএম বাহাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়, ঢাকা-১’র সহকারি পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া, উপসহকারি পরিচালক মাহমুদুল হাসান এবং এএসআই সৈয়দ মহিদুল হাসান। দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আসলাম সেরনিয়াবাত, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান এবং কমিটির সদস্য নাজমুল আলম, লায়লা রোকসানা, সীমা সেন, আব্দুল কাদের প্রমুখ। দুর্নীতি বিরোধী নির্ধারিত তিনটি বিষয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাজউক উত্তরা মডেল কলেজ এবং রানার্সআপ শিরোপা জিতেন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস কলেজ। উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে-মাইলস্টোন কলেজ, কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ, আই ই এস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ, দক্ষিনখান উচ্চ বালিকা বিদ্যালয় এবং বিএ এফ শাহীন কলেজ কুর্মিটোলা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com