শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জনাব এম. এম. সাইফুল ইসলাম শাহ্জালাল ইসলামী ব্যাংক উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

বিশিষ্ট ব্যাংকার জনাব এম. এম. সাইফুল ইসলাম ২৯ মে ২০২৩ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এ উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এ যোগদানের পূর্বে তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট বিনিয়োগ বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
জনাব এম. এম. সাইফুল ইসলাম ১৯৭৩ সালে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি সেন্টিনিয়্যাল কলেজ, টরেন্টো, কানাডা থেকে পেশাদার আর্থিক পরিকল্পনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। জনাব এম. এম. সাইফুল ইসলাম ১৯৯৮ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এ সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৫ বছরের অধিক ব্যাংকিং ক্যারিয়ারে তিনি তিনটি বৃহৎ ও স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেছেন। বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা ও ঝুঁকি ব্যবস্থাপনায় অভিজ্ঞ জনাব এম. এম. সাইফুল ইসলাম পেশাগত জীবনে ব্যাংক এশিয়া ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এছাড়াও জনাব এম. এম. সাইফুল ইসলাম দেশে ও দেশের বাহিরে অনুষ্ঠিত বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com