বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘১৯৭১ সেইসব দিন’র মুক্তি ১৮ আগস্ট

বিনোদন:
  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে অভিনেত্রী ও নাট্যপরিচালক হৃদি হক প্রথমবারের মতো পরিচালনা করছেন সিনেমা। সরকারি অনুদানপ্রাপ্ত ‘১৯৭১ সেইসব দিন’ নামের সিনেমা। এরইমধ্যে শেষ হয়েছে এর নির্মাণকাজ। এবার জানা গেল সিনেমাটির মুক্তির তারিখ। সোমবার (২৯ মে) রাতে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত এক আয়োজনে দেশের বেশ ক’জন গুণীজনদের নিয়ে তারিখ ঘোষণা করেন পরিচালক। তিনি জানান, ‘আসছে ১৮ আগস্ট মুক্তি পাচ্ছে ১৯৭১ সেইসব দিন।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকী ইনাম, মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়,তৌকির আহমেদ, ফেরদৌস, সারা যাকের, আবুল হায়াত, লিটু আনাম, তানজিকা আমিন,অর্ষা, পিন্টু ঘোষ প্রমুখ।
সেখানে পরিচালক হৃদি হক জানান, ‘আমরা বেশ যতœ নিয়ে সিনেমার কাজ শেষ করেছি। এখন দর্শকের সামনে নিয়ে আসার অপেক্ষা৷ আমরা সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের ১৮ তারিখ সিনেমাটি মুক্তি পাবে।’ ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই সিনেমার গল্প। এই সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন হৃদি হক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com