শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পতাকা ছাড়া অলিম্পিকে রাশিয়ার অ্যাথলেটরা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০২৩

রাশিয়া এবং বেলারুশের অ্যাথলেটরা আগামী ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে যোগ দিতে পারবেন। কিন্তু তারা দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন না। ব্যক্তিগতভাবে তাদের অলিম্পিকে যোগ দিতে হবে। নিরপেক্ষ কোনো সংস্থার বা গোষ্ঠীর পতাকা তারা ব্যবহার করতে পারবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু করার পর বিভিন্ন দেশে তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। রাশিয়াকে সমর্থন করছে বেলারুশ। দুই দেশের ওপরেই একাধিক নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই পরিস্থিতিতে দেশ দু’টিকে অলিম্পিকে যোগ দিতে দেয়া হবে কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। একাংশের বক্তব্য, এই দুই দেশকে পরে অলিম্পিক থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত। কিন্তু অন্য অংশের বক্তব্য, অলিম্পিক একটি ক্রীড়া প্রতিযোগিতা। সেখানে এভাবে রাজনীতি ঢোকানো ঠিক নয়।
সোমবার এই সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে। সেখানেই সিদ্ধান্ত হয়েছে যে এই দুই দেশের অ্যাথলেটরা ব্যক্তিগতভাবে প্রতিযোগিতায় যোগ দিতে পারবে। ওই দিন আরো একবার জানিয়ে দেয়া হয়েছে রাশিয়া এবং বেলারুশের কোনো সরকারি কর্মকর্তা অলিম্পিকে যোগ দিতে পারবেন না। এই দুই দেশের পতাকাও ব্যবহার করা যাবে না প্রতিযোগিতায়। কোনো কোনো খেলার ক্ষেত্রে এখনো প্রশ্ন রয়ে গেছে। টেনিস, হকি, ফুটবলের মতো প্রতিযোগিতায় কিভাবে খেলোয়াড়রা অংশ নেবেন, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে কমিটি পরে তাদের অভিমত জানাবে। সূত্র: ডয়চে ভেলে




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com