শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসির পদক্ষেপ জানতে চাইলেন জাপানের রাষ্ট্রদূত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খোঁজ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সাথে দেখা করে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসির পদক্ষেপ জানতে চান।
গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তিনি। এ সময় নির্বাচন কমিশন (ইসি) সচিব মো: জাহাংগীর আলম উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সাংবাদিকদের বলেন, ‘এটি আমার কমিশনের সাথে প্রথম সৌজন্য সাক্ষাৎ। আপনারা জানেন আজকের আগে আমি দেখা করার সুযোগ পাইনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারা কী পদক্ষেপ নিচ্ছেন সেগুলো জানতে চেয়েছি। কিন্তু বৈঠকের বিষয়ে আমি কোনো কিছু প্রকাশ করব না। তারাই ব্রিফ করবেন।’
পরে ইসি সচিব মো: জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ‘জাপানের রাষ্ট্রদূত এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে। কারণ উনি বাংলাদেশে যোগদানের পর সিইসির সাথে প্রথম সৌজন্য সাক্ষাৎ ছিল। উনি আমাদের নির্বাচনের রোডম্যাপের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। সিইসি গত সেপ্টেম্বরে ঘোষিত রোডম্যাপের বিষয়ে তাকে ব্রিফ করেছেন। এটাই ছিল মূল বিষয়। এর মধ্যে বিশেষ করে ছিল নির্বাচনে রাজনৈতিক দলসমূহের নিবন্ধনের অগ্রগতি, সীমানা পুনর্র্নিধারণের অগ্রগতি, কোনো পদ্ধতিতে আমরা রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ করে থাকি, সে বিষয়গুলো জানতে চেয়েছিলেন। অগ্রগতি জানার পর কোনো সন্তুষ্টির কথা বলেছেন কিনা—জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এখানে সন্তুষ্টি-অসন্তুষ্টির কিছু না। ঠিক আছে, না নেই এটা বলারই তো এখতিয়ার থাকার কথা না। সুতরাং আপনাদের বুঝতে হবে, এটা আমাদের রাষ্ট্রীয় বিষয়। আমাদের কাছে জানতে চেয়েছেন রোডম্যাপে যে ঘোষণা দিয়েছেন তার অগ্রগতি কী।’
পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে জাহাংগীর আলম বলেন, ‘পর্যবেক্ষণ নিয়ে উনি কিছু বলেননি। সিইসি যেটা বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে আমাদের কাছে অনুরোধ এসেছিল। আমরা সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ইইউ যোগাযোগ রাখছে, সেক্ষেত্রে বলা হয়েছে তারা টিম পাঠাতে পারে। সিইসি তাদেরও অনুরোধ করেছেন আপনারা পর্যবেক্ষক টিম পাঠান, আমরা স্বাগত জানাব।’ রাষ্ট্রদূত কী বলেছেন—সাংবাদিকেরা জানতে চাইলে জাহাংগীর আলম বলেন, ‘উনি তো সিদ্ধান্ত দিতে পারবেন না। ওনার রাষ্ট্রের সাথে আগে কথা বলবেন। তারপর সিদ্ধান্ত নেবেন।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com