বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজীপুরে শ্রীপুরের বাগানে ১৩ কোটি ১০ লাখ টাকার লিচু বিক্রি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০২৩

চলতি মৌসুমে কিছুটা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও জেলার শ্রীপুরে লিচুর আশানুরূপ ফলনে খুশি বাগান মালিকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যমতে, শ্রীপুর উপজেলায় এবছর ৬৬৭ হেক্টর জমিতে লিচু আবাদ হয়েছে। এসব বাগানের ২ লাখ ৯৩ হাজার ৩৫০ টি গাছ থেকে উৎপাদিত লিচু ১৩ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকার লিচু বিক্রি হয়েছে।
সরেজমিনে উপজেলার পৌর এলাকা, বরমী, গোসিংগা, রাজাবাড়ি ও তেলিহাটি ইউনিয়নের বাগান গিয়ে দেখা যায়, রসাল পাকা লিচুর মিষ্টি গন্ধে পরিপূর্ণ বাগানগুলো। মালিকরা ইতোমধ্যে বাগান বিক্রি করে দেয়ায় এখন শুধু বাজারে তোলার প্রক্রিয়ায় ব্যস্ত ব্যবসায়ীরা। বিরূপ আবহাওয়া ও জৈষ্ঠের খরতাপে দুশ্চিন্তায় থাকলেও অধিক সেচ-সার দেয়ায় এবছর আশানুরূপ ফলন হয়েছে। কৃষি অফিসের পরামর্শে নিয়ম মাফিক পরিচর্যার পর ভালো দাম পেয়ে খুশি বাগান মালিকরা।
পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের বাগান মালিক রিয়াজ উদ্দিন বলেন,”আমি কেঁচো সার ব্যবহার করেছি। এবার লিচু বিক্রি করে আমি লাভবান”। শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা বাসসকে বলেন,” যথাসময়ে সার-বীজ ও অন্যান্য যত্নের প্রয়োজনে সবসময়ই পরামর্শ দেয়া হয়েছিল। আবহাওয়া অনূকূলে থাকায় এ বছর বাম্পার ফলন হয়েছে। বাগান মালিকরা যেকোনো মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করলে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করেছে”।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com