শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বামীকে মারধরের কথা অস্বীকার করলেন সানাই

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৪ জুন, ২০২৩

বহুল আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। অনেকটা চুপিসারেই ব্যাংকার আবু সালেহ মুসার সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। কিন্তু দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না এই যুগলের। গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দাম্পত্য সমস্যা ও বিচ্ছেদ নিয়ে আলোচনায়-সমালোচনা চলেছে। বিচ্ছেদের পথে হাঁটছেন তারা। সম্প্রতি তার স্বামী আবু সালেহ মুসা গণমাধ্যমে অভিযোগ করেন, তাকে মারধর করেছেন সানাই। এতে তার কিডনিতে সমস্যা হয়েছে। এ নিয়ে গত শুক্রবার ২ জুন ফেসবুকেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন সানাই মাহবুব। তার দাবি, আবু সালেহ মুসার এসব অভিযোগ সত্যি নয়। স্বামীকে মারার কথা অস্বীকার করলেন সানাই মাহবুব। সানাই মাহবুব তার ফেসবুকে স্ট্যাটাসে বলেন, পেজ হ্যাক হওয়ার কারণে আমি অ্যাকসেস পাচ্ছিলাম না। আর ওইদিকে আমাকে নিয়ে উল্টা-পাল্টা নিউজ হচ্ছে। আচ্ছা, সাংবাদিক ভাইয়ারা আপনাদের কাছে তো আমার নাম্বার আছে, নিউজের আগে কি আপনারা একটাবার আমাকে ফোন করার প্রয়োজন মনে করেন নি?’ স্বামীকে মারধরের অভিযোগ উড়িয়ে দিয়ে সানাই মাহবুব বলেন, আমি কোন দুঃখে আমার স্বামীকে মারতে যাব? আর কিডনি ড্যামেজ করে দিছি, মানে কি? আপনারা সবাই মিলে আসেন পপুলার কিংবা ল্যাবএইড গিয়ে আমার স্বামীর কিডনি পরীক্ষা করে দেখি, রিপোর্ট কি আসে। তাৎতক্ষণিকভাবে প্রমাণ হবে কিডনি ঠিক আছে কি না।’ সাংবাদিকদের প্রতি প্রশ্ন রেখে সানাই মাহবুব বলেন, ‘এসব আশ্চর্যজনক নিউজ আপনারা কিসের ভিত্তিতে করেন? আপনারা আসেন না ভাই, ওকে নিয়ে পপুলার বা ল্যাবএইডে গিয়ে একটা টেস্ট করাই, তারপর না হয় রিপোর্টের ছবি দিয়ে নিউজ করলেন।’
রিপোর্ট ভুয়া বানানো যায়। তা উল্লেখ করে সানাই মাহবুব বলেন, ‘রিপোর্ট তো ভুয়া বানানো যায়। কারণ আমার স্বামীর পরিচিত ডাক্তার আছে ডজন ডজন। তাই তার কিডনির পরীক্ষা আপনাদের উপস্থিতিতে ফেসবুক লাইভে থেকে করা হবে। দেখি কি রিপোর্ট আসে।’ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সানাই মাহবুব বলেন, ‘আমার সৎ সাহস আছে, আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি, চলেন ওকে নিয়ে পপুলার কিংবা ল্যাবএইডে যাই কিংবা এভার কেয়ারে কিংবা অন্য কোনো হাসপাতালে যাই। প্রমাণ চলে আসবে, আপনারা সবাই আসেন।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com