শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নলডাঙ্গায় গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে একদিনের ওরিয়েন্টেশন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৪ জুন, ২০২৩

নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে কারিগরি ও মাদ্রাসার প্রধানদের নিয়ে উপজেলা ভিত্তিক একদিনের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৪ জুন) সকাল সাড়ে ১০টার সময় স্থানীয় বুড়ির ভাগ উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে এই ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করা হয়। বুড়ির ভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখনে উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আনছারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বুড়ির ভাগ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফসার আলী, উপজেলা গার্ল গাইডস এসোসিয়েশনের উপজেলা কমিশনার ফেরদৌসি বেগম, সাধারন সম্পাদক মাহবুবা আখতার, সদস্য আরজিনা খাতুন, জেসমিন সুলতানা প্রমুখ। ওরিয়েন্টেশন কোর্সে ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ অংশগ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com