বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৩ ফল: দাঁতের ক্ষয় রোধ করে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৭ জুন, ২০২৩

উপযুক্ত যত্নের অভাবে অনেক সময় দাঁত ক্ষয়ে যায়। দাঁত সুস্থ রাখতে প্রয়োজন বাড়তি সতর্কতা। প্রতিদিন দু’বেলা দাঁত মাজা প্রয়োজন। খাওয়ার পরে মুখ কুলকুচি করে নেওয়া জরুরি। নয়তো খাবারের টুকরো দাঁতের ফাঁকে বেঁধে পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে। সঠিক পরিচর্যার অভাবে দাঁতের সমস্যায় ভুগছেন, এমন মানুষের সংখ্যাও কম নয়। দৈনন্দিন জীবনে কয়েকটি নিয়ম মেনে চলা দাঁতের যত্নের শেষ কথা নয়। দাঁত ভাল রাখতে ভরসা রাখতে পারেন কয়েকটি ফলে।
আপেল: মেদ ঝরানো থেকে দাঁতের যত্ন সবেতেই আপেল সিদ্ধহস্ত। আপেলে থাকা ফাইবার ভিতর থেকে দাঁত মজবুত রাখতে সাহায্য করে। দাঁত ক্ষয় রোধ থেকে দাঁতের ক্যাভিটি প্রতিরোধ করতে পারে আপেলের অ্যান্টি-অক্সিড্যান্টের গুণ। তা ছাড়া, আপেলে থাকা এক ধরনের অ্যাসি়ড দাঁতের জীবাণুর সঙ্গে সমান তালে লড়তে সাহায্য করে। তাই দাঁত ভাল রাখতে প্রতি দিনের খাদ্যাতালিকায় একটি করে আপেল রাখুন। উপকার পাবেন। দাঁতের ঝকঝকে ভাব বজায় রাখতেও আপেলের জুড়ি মেলা ভার।
স্ট্রবেরি: দাঁত এবং মাড়ি সুস্থ রাখতে স্ট্রবেরির মতো উপকারী ফল দু’টো নেই। ভিটামিন সি সমৃদ্ধ স্ট্রবেরি দাঁত শক্তিশালী রাখতে দারুণ কার্যকর। স্ট্রবেরি শরীরের কোলাজেন উৎপাদন করে। যা দাঁত ভাল রাখতে কোলাজেন একটি উপকারী উপাদান। বিশেষ করে মাড়ি শক্তিশালী রাখতে স্ট্রবেরি খুবই উপকারী। প্রতি দিন যদি আধ কাপ করে স্ট্রবেরি খেতে পারেন তাহলে উপকার পাবেন। স্ট্রবেরি ভিটামিন সি-র প্রায় ৭০ শতাংশ ঘাটতি পূরণ করে।
কিউয়ি: সাইট্রাস জাতীয় ফল দাঁতের সবচেয়ে ভাল বন্ধু। এই ফলে থাকা ফাইবার, ক্যালশিয়াম দাঁত ভাল রাখতে গুরুৎপূর্ণ ভূমিকা পালন করে। দাঁতের এনামেল ক্ষয় আটকাতেও এই ফলের জুড়ি মেলা ভার। এই ফলের অম্লগুণ যে কোনও রকম ক্ষয় থেকে দাঁত সুরক্ষিত রাখতে সহায়তা করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com