শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সৌদি আরবের পরমাণু উচ্চাভিলাষ নস্যাতের আহ্বান ইসরাইলি মন্ত্রীর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৭ জুন, ২০২৩

সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে খুবই আগ্রহী ইসরাইল। মার্কিন যুক্তরাষ্ট্রও এ ব্যাপারে সৌদি আরবকে রাজি করানোর চেষ্টা করছে। কিন্তু তবুও ইসরাইল চায় না সৌদি আরব পরমাণু প্রযুক্তি হাসিল করুক। এমনকি ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার শর্তের মধ্যেও বিষয়টিকে স্থান দিতে চাচ্ছে না। ইসরাইলের জ্বালানিমন্ত্রী বিষয়টি স্পষ্টভাবেই প্রকাশ করেছেন। ইসরাইলি জ্বালানিমন্ত্রী ইসরাইল কাটজ সোমবার একটি টিভি চ্যানেলকে বলেন, ‘স্বাভাবিকভাবেই ইসরাইলের উচিত হবে না এ ধরনের বিষয়কে উৎসাহিত করা।’
ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রহের ব্যাপারে সৌদি কর্মকর্তারা ওয়াশিংটনের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা, বেসামরিক পরমাণু কর্মসূচিতে সহায়তা এবং অস্ত্র বিক্রিতে বিধিনিষেধ প্রত্যাহারের শর্ত উত্থাপন করেছে।
যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি হস্তান্তর করতে চায়, তবে ইসরাইল তাতে ভেটো দিতে পারে না। তবে যুক্তরাষ্ট্র দীর্ঘ দিন ধরেই মধ্যপ্রাচ্যের ব্যাপারে তার ঘনিষ্ঠ মিত্র ইসরাইলের সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত নিয়ে আসছে। সৌদি আরব অনেক দিন ধরেই পরমাণু কর্মসূচি বিকশিত করার চেষ্টা করে আসছে। মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ পরিকল্পনায় সৌদি আরবের পরমাণু শক্তি ব্যবহার করা এবং সমৃদ্ধ ইউরেনিয়াম রফতানির কথা বলা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের বাধার কারণে সৌদি আরব এ দিক থেকে এগুতে পারছে না। তবে তারা চীন ও রাশিয়ার কাছ থেকে এ ব্যাপারে সহায়তা পাওয়ার বিষয়টিও বিবেচনা করতে পারে। সূত্র : মিডল ইস্ট আই




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com