শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুমিল্লায় আ’লীগের দু’পক্ষের সংঘর্ষ, মহাসড়কে দীর্ঘ যানজট

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৭ জুন, ২০২৩

কুমিল্লায় বিএনপি-জামায়াতের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে আওয়ামী লীগের দুই পক্ষ একে অন্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শুরু হয়েছে ধাওয়া-পাল্টা ধাওয়া। ফলে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। জানা যায়, শোডাউন আয়োজনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল ৯টা থেকে স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক ও তার প্রতিপক্ষ চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ বাঁধে।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, মিজানুর রহমানের সমর্থকদের শোডাউন ঠেকাতে মহাসড়কের মোড়ে মোড়ে অবস্থান নেন মুজিবুল হকের অনুসারীরা। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তবে এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছেন কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি।
কুমিল্লা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মিছিলে নামে এমপি মুজিবুল হকের সমর্থকেরা। এ সময় আওয়ামী লীগের পদবি ত নেতারা চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের সমর্থনে মহাসড়কে নেমে ভাঙচুর চালায়। পরে এমপি মুজিবুল হকের সমর্থকেরা তাদের প্রতিহত করতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তিনি আরো বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষ মহাসড়ক ছেড়ে চলে গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com