শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৭ জুন, ২০২৩

গাজীপুরের কালীগঞ্জে মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশে হবে নিশ্চিত’ প্রতিপাদ্য জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ এস এম মনজুর-এ-এলাহীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারাজানা তাসলিম, প্রাণিসম্পদ ভেটেনারি চিকিৎসক আফজাল হোসেন, ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক রাজিয়া সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার জিনাত রেহানা শারমিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আখতারুজ্জামান, সাংবাদিক রফিক সরকার প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com