শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাজারে নতুন মোবাইল, স্মার্টঘড়ি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

বাজারে এলো তিনটি নতুন মডেলের স্মার্টফোন। রিয়েলমির এই ফোনগুলোর মধ্যে দুটি সেট ৫জি সমর্থিত। এছাড়া ওয়ালটন নিয়ে আসছে দুটি মডেলের স্মার্টঘড়ি।
তিনটি ফোন নিয়ে এলো রিয়েলমি: রিয়েলমি তিনটি নতুন ডিভাইস রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি, ৯ প্রো ৫জি এবং প্যাড মিনি দেশের বাজারে এনেছে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম-সহ রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি লাইট শিফট ডিজাইনের সানরাইজ ব্লু এবং অরোরা গ্রিন এই দুইটি রঙে পাওয়া যাবে। এই ফোনটির দাম ৩৯ হাজার ৯৯০ টাকা। এছাড়া রিয়েলমি ৯ প্রো এর দাম ৩১ হাজার ৯৯০ টাকা। এদিকে রিয়েলমি প্যাড মিনি-তে থাকছে এই দামের মধ্যে ইউনিবডি ডিজাইন। থাকছে ৮.৭ ইি ও ৭.৬ মিলিমিটার আল্ট্রা-স্লিম ডিসপ্লে। ডিভাইসটির নিখুঁত আকার এর ব্যবহারকারীদের বড় স্ক্রিনের ডিভাইসের চাহিদা পূরণ করবে। ৬৪০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারির কারণে এর ব্যবহারকারীরা হঠাৎ চার্জ শেষ হয়ে যাওয়া থেকে চিন্তামুক্ত থাকবেন।
দুই মডেলের স্মার্টওয়াচ: নতুন দুই মডেলের স্মার্টওয়াচ বাজারে ছাড়ছে ওয়ালটন। ওয়ালটনের ওয়াচ ডিভাইস টিক’র প্যাকেজিংয়ে ডাব্লিউএসডব্লিউডি এবং ডাব্লিউএসডব্লিউই মডেলের স্মার্টওয়াচগুলো পাওয়া যাবে কয়েকটি ভ্যারিয়েন্টে। তিনটি রঙের স্মার্টওয়াচগুলোতে থাকছে হার্ট রেট কাউন্ট, স্লিপ মনিটরিং, ব্লাড প্রেসার, ব্লাড অক্সিজেন, বাংলা ইউআই, ব্লুটুথ কলিং ও লাউড স্পিকার মিউজিক, স্টপওয়াচ, স্মার্ট রিমাইন্ডার, ফিমেল হেলথ, মোশন জেসচার, পেস কাউন্টিং, টাইমিং, ফটো কন্ট্রোল, নব বাটন, ব্লুটুথ ৫.০ এবং ৩.০, আইপি ৬৭ ওয়াটার রেজিস্ট্যান্ট, রোটেড বাটন কন্ট্রোল, রিয়েল টাইম ওয়েদার আপডেটসহ সব ফিচার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com