শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিলাহাটিতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় ও মোনাজাত

আশরাফুল হক কাজল (চিলাহাটি) নীলফামারী:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এমন অবস্থায় চিলাহাটিতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করা হয়েছে। কয়েক দিনের টানা তাপদাহে পুড়ছে চিলাহাটিসহ সারাদেশ। আর এই তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ নামাজ আদায় করা হয়। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। বৃহস্পতিবার (৮ জুন) সকালে নীলফামারীর চিলাহাটি খানকায়ে কেরামতিয়া শরিফ কমপ্লেক্স মাঠে প্রায় শতাধিক মুসল্লি নিয়ে নামাজ আদায় করা হয়। মোনাজাতের আগে দুই রাকাআত নফল নামাজ আদায় করে মহান আল্লাহ তায়ালার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন চিলাহাটির সর্বস্তরের জনগণ। নামাজে ইমামতি করেন ও মোনাজাত পরিচালনা করেন চিলাহাটি জে.ইউ ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ক্বারী মোঃ একরামুল হক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com